ছাত্রীনিবাস থেকে ৯ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে আনুসকা আয়াত বন্ধন (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি বন্ধনকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বন্ধন শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের, আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।
পুলিশ ও পরিবার জানায়, বন্ধন শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেণিতে পড়াশুনা করছিল। আজ রোববার সকালে বন্ধনকে ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী চিৎকার দিলে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তবে এই ঘটনাটি আত্মহত্যা নয়, বলে পরিবারের দাবি। তাদের দাবি কেউ হয়ত তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
এই ঘটনায় বিকেল নাগাদ পুলিশ বা চিকিৎসক কেউ বক্তব্য দিতে রাজী হননি। মৌখিকভাবে তারা জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের এমন নিরবতায় নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে।
এদিকে নিহতের বাবা শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় স্কুলের পরিচালক, আবু ত্বাহা সাদী, তার স্ত্রী নাজনীন মোস্তারি নুপূর ও তার বড় ভাই শিবলীকে গ্রেফতার করে পুলিশ ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের বাবা আনোয়ার জাহিদ বাবুর করা মামলায় আরো অজ্ঞাত সংখ্যক আসামি দেওয়া হয়েছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পাননি বলে জানান ওসি।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



